মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা-বাগান এলাকায় দু’গ্রুপের লোকজনের মাঝে এ সংঘর্ষ বাঁধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে স্থানীয় আলিম উদ্দিন গ্রুপের লোকজন তার মুক্তির দাবীতে জাফলং সেতু এলাকায় মানববন্ধন করতে যায়। ডাউকি নদীর আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষ গ্রুপের ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং শ্লোগান দিতে থাকে। মানববন্ধনের কটুক্তি শুনে ফয়জুল গ্রুপের লোকজন এতে বাঁধা দিলে উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালীন সময় আলিম উদ্দিন গ্রুপের লোকজন ফয়জুল গ্রুপের লোকের বেশ কয়েকটা মোটর সাইকেল ভাংচুর ও ছিনিয়ে নেয় বলে ফয়জুল গ্রুপের লোকজন দাবী করেন।

এ বিষয়ে আলিম উদ্দিন গ্রুপের লোকজনের সাথে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে কাওকে পাওয়া যায়নি।

খবর পেয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব, ওসি (তদন্ত) মো.ওমর ফারুকসক বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ