শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

যাত্রা শুরু করলো বাংলাবাড়ি'র নাজিরহাট শাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রিয়াজুল ইসলাম
ফটিকছড়ি থেকে>

প্রমিত বাংলা উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি'র ২য় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি থানার নাজিরহাটে শুরু হয়েছে।

গত ১৫ অক্টোবর (শুক্রবার) বাংলাবাড়ি'র পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকীর সভাপতিত্বে এবং ইবরাহিম নূর ও মুহাম্মদ হাবীব আনওয়ারের যৌথ সঞ্চালনা নাজিরহাট শাখার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- মাসিক দাওয়াতুল হক’র সহযোগী সম্পাদক মাওলানা দৌলত আলী খান, প্রগ্রেসিভ একাডেমির পরিচালক, মোহাম্মদ ওসমান গণি, জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ মোহাম্মদ ইউছুফ কাসেমী, সাংবাদিক ওমর ফারুক আজাদ, জামিয়া ফারুকিয়ার শিক্ষক মাওলানা হারুন রশিদ প্রমুখ।

নানুপুর, বাবুনগরসহ বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমরা নবী মুহাম্মাদ সা. এর উত্তরসূরী। তাই আমাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, মাতৃভাষা চর্চা করা এবং মাতৃভাষায় ইসলামের দাওয়াত দেয়া। অথচ আমরা মাতৃভাষা চর্চা থেকে অনেক দূরে।

No description available.

বক্তারা আরও বলেন, বাংলাবাড়ি বাংলা উচ্চারণ ও লেখালেখি শেখার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হাটহাজারীতে দীর্ঘ ৪বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে। উত্তর চট্টগ্রামের মাদরাসা শিক্ষার্থীদের বাংলা শেখার সুবিধার্থে নাজিরহাটে বাংলাবাড়ি'র ২য় শাখা যাত্রা শুরু করায় আমরা খুবই আনন্দিত। ইনশাআল্লাহ বাংলাবাড়ির মাধ্যমে স্থানীয় মাদরাসাসমূহে মাতৃভাষা চর্চার জোয়ার সৃষ্টি হবে।

প্রসঙ্গত, বাংলাবাড়ি'র ২য় শাখায় গত ১৫ অক্টোবর থেকে ৩ মাসব্যাপী কোর্স চালু হয়েছে। প্রতি শুক্রবার ৬ঘণ্টা করে মোট ১২ সপ্তাহ প্রশিক্ষণ চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ