মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

খাজাঞ্চী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের বাসিন্দারা।

গত (১৮ অক্টোবর) সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাস এর বরাবরে লিখিত অভিযোগ প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০-২০২১ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত উন্নয়ন খাতের ৪র্থ কিস্তির প্রকল্প তালিকা ৩নং ক্রমিকের প্রকল্প এলাকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাওনপুর গ্রামে কাজ না করে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন অর্থ আত্মসাৎ করেছেন।

বিষয়টি বাওনপুর গ্রামের সর্বস্তরের জনগণ অবগত হওয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই অনতিবিলম্বে প্রকল্পের টাকা আত্মসাৎ এর বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাসের প্রতি অনুরোধ জানিয়েছেন গ্রামবাসী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ