মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি মাওলানা আমানউল্লাহ আমানকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চলমান ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের দায়ে মাওলানা আমানউল্লাহ আমানকে বহিস্কার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) দলের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক আলহাজ্ব  মুহাম্মদ আমিনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞত্তিতে বলা হয়েছে, ‘উপরি-উক্ত বিষয়ে আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর থেকে প্রাপ্ত ২০-১০-২০২১ইং তারিখের (সূত্র: আইএবি বরি মহা ০৬/২১) পত্রের আলোকে ইসলামী শ্রমিক আন্দোলন, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আমান উল্লাহ আমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চলমান ২য় ধাপের তফসিলে অনুষ্ঠিতব্য ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুহাম্মদ আলী আজিম-এর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক অপরাধ বলে সাব্যপ্ত হয়’।

‘উপরোক্ত বিষয় প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সাহেবের নির্দেশক্রমে অভিযুক্ত মাওলানা আমান উল্লাহ আমানকে ইসলামী শ্রমিক আন্দোলন-এর প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হল’।

‘উক্ত নির্দেশনা বাস্তবায়নে যথাযথ কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ ভাবে বলা গেল। আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠায় খুলুসিয়াতের সাথে বেশী বেশী মেহনত করার তাওফিক দান করুন, আমীন’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ