মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) ভোরে পাকশী-পাবনা সড়কের চররূপপুর জিগাতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে লুৎফর রহমান মুক্তার (৬৮)। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার (২৫ অক্টোবর) ভোরে মুক্তার নিজবাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য চররূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্ধকার থাকায় কী ধাক্কা দিয়েছে সেটা কেউ বলতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ