মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: গোয়াইনঘাটে ৬ আসনে চূড়ান্ত পর্যায়ে নৌকার কান্ডারী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

অনেক উদ্বেগ-উৎকণ্ঠা আর গুজবের অবসান ঘটিয়ে চমক আর তারতম্যে ও মাঠ জরিপের মধ্য দিয়ে আসন্ন তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নে ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন, ১নং রুস্তুমপুর ইউনিয়ন, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন, ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন, ৬নং ফতেহপুর ইউনিয়ন ও ৮নং তোয়াকুল ইউনিয়নে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকার কান্ডারী প্রার্থী চূড়ান্ত করা হয়।

সোমবার ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের সিলেট ও চট্রগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা ৬টি ইউনিয়নে নৌকার কান্ডারী হলেন, ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ১নং রুস্তুমপুর ইউনিয়নে মুহা. হেলাল উদ্দিন, ৮নং তোয়াকুল ইউনিয়নে মুহা. লোকমান, ৪নং লেঙ্গুড়া ইউনিয়নে মুহা. মুজিবুর রহমান, ৯নং ডৌবাড়ী ইউনিয়নে সুবাস দাস, ৬নং ফতেহপুর ইউনিয়নে মোহাম্মদ নাজিম উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ