মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মধ্যরাতে নির্বাচনী সহিংসতা, ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সজিবুর রহমান (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে কাপ্তাই উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আলা উদ্দীন (৪৫), মো. সালাহ উদ্দীন ও আব্দুল জলিল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাপ্তাইয়ের জেটিঘাটের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দীন পাটোয়ারী বাদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কাপ্তাই ইউপির টানা দুবার নির্বাচিত সদস্য সজিবুর রহমান, আলা উদ্দীন, সালাহ উদ্দীন ও জলিল আহত হন। আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সজিবুরকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ইউপি সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ১১ নভেম্বর কাপ্তাই উপজেলার কাপ্তাই, রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৬ অক্টোবর রাতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এতে নির্বাচন কমিশন চিৎমরম ইউপিতে ১১ নভেম্বর পরিবর্তে ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ