মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর ওপারে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলপাড়াসংলগ্ন সীমান্ত এলাকায় বুধবার সকালে গ্রামবাসী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পান।

নিহত যুবকের নাম মো. মিঠুন (২৫)। তিনি ওই এলাকার মনজুর হোসেনের ছেলে। মিঠুন একজন কৃষক ছিলেন। তবে তিনি মোটরসাইকেলের রাইডারও ছিলেন বলে জানায় বিজিবি।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়ে ছিল।

লাশ উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন বলেন, কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না।

লাশটি এখন বিজিবির হেফাজতে আছে। পুলিশ রওনা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ