মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ২ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল কাচারিকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (অক্টোবর) সকালে চরাঞ্চলের কাচারিকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কাচারিকান্দি এলাকার মরফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করছিল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ৭ জন আহত হয়।

এ সময় ঘটনাস্থলেই ছোট শাহ আলম গ্রুপের হিরণ মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

-এএ