মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম রেল-বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট পথের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন কসবা স্টেশনের কাছে বিকল হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। এতে আন্তনগর উপকূল ও উপবনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান দেলোয়ার হোসেন। তিনি জানান, বিকল ট্রেনটি সচল করে সরানোর পরই এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ