মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গোসল করতে গিয়ে ভাই-বোনসহ একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁ সদরে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনসহ একসঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে সদরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল। মৃত শিশুরা হলো- আরজি নওগাঁ শেরপুর গ্রামের টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া খাতুন (৯) ও ছেলে ফরহাদ হোসেন (৬), একই এলাকার আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা আক্তার (৬) এবং আনোয়ার হোসেনের মেয়ে আশা আক্তার (৮)।

নিহত শিশুদের পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছের একটি পুকুরে ছয় শিশু গোসল করতে যায়। পুকুরে গোসল শেষে দুজন শিশু বাড়িতে চলে যায়। অন্য চার শিশু বাড়িতে না ফেরায় পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে কাদায় আটকে থাকা অবস্থায় চার শিশুকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ