মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার প্রবীণ শিক্ষক তাওহীদুল আলমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রবীণ শিক্ষক মাস্টার তাওহীদুল আলম শাহনগরী (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার ভোর ৬টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১স্ত্রী ,১ ছেলে ,৩মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।তিনি দীর্ঘদিন যাবত বাবুনগর মাদ্রাসায় দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।

আজ বিকেল ৩টায় শাহনগর দীঘিরপাড় আদালতখাঁ বাড়ীর মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে তার মৃত্যুতে বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও শিক্ষা পরিচালক মাওলানা মুহাদ্দিস শফি গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । মহান আল্লাহর নিকট তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ