মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সাগরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন জেলে দগ্ধ হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, রাত ১১টার দিকে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছালে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়। পরে সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে এলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলে দগ্ধ হন। আগুন থেকে বাঁচতে এক পর্যায়ে জেলেরা সাগরে ঝাঁপ দেন।

এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।

জেলেদের উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেদের চেষ্টায় ওই ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ