মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অধিকাংশ কেন্দ্রে সকালে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন রয়েছে।

এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ