মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কারখানায় কর্মী ছাঁটাই কেন্দ্র করে বুধবার সকালে উপজেলার মাটিকাটা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কারখানায় কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় নিরাপত্তা কর্মীদের অফিস ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

কারখানার শ্রমিকরা জানান, উপজেলার মাটিকাটা এলাকার ওই পোশাক তৈরি কারখানায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

তারা আরও জানান, গত বৃহস্পতিবার রাত থেকে কর্মী ছাঁটাই কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে কারখানার কর্তৃপক্ষের তর্কবির্তক চলে। শনিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। এর পর মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়া হয়। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে গেটের সামনে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়।

সকালে শ্রমিকরা কারখানার মেইনে গেটে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ৮৬ শ্রমিকের ছবিসহ কর্মী ছাঁটাইয়ের একটি লিস্ট টাঙানো দেখতে পান। পরে প্রত্যেক শ্রমিককে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে প্রবেশ করতে বলে কারখানা কর্তৃপক্ষ।

এ সময় শ্রমিকরা প্রতিবাদ করলে বহিরাগত ২০-৫ যুবক ওহেদুল (যার কার্ড নং ৯০২১৬৬ সেকশন সুইং) নামে এক শ্রমিককে জোরপূর্বক ধরে নিয়ে বেধড়ক মারধর করে। এর প্রতিবাদে কারখানার সব শ্রমিক আন্দোলন শুরু করেন।

পুলিশ জানায়, কারখানার গেটের পাশে থাকা নিরাপত্তাকর্মীর অফিস ভাঙচুর করেন শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ ফরহাদ আব্বাস বলেন, ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকরা কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করà§