মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

পদ্মা-মেঘনায় পৌনে ছয় লাখ টন ইলিশ উৎপাদনের আশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় চলতি মৌসুমে পৌনে ছয় লাখ টন ইলিশ উৎপাদনের আশা করা হচ্ছে।

প্রজনন মৌসুমে ওই এলাকায় ৫১ শতাংশের বেশি মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় এ সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকরা।

স্থানীয় মৎস্য বিভাগ সূত্র জানায়, চলতি বছর ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৭০ কিলোমিটার এলাকায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল মৎস্য মন্ত্রণালয়।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক আনিসুর রহমান মঙ্গলবার জানান, গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেঘনার চাঁদপুর এলাকায় ৫১ দশমিক ২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ে। সাড়ে পাঁচ লাখ টন ইলিশ উৎপাদিত হয়। এ বছরেও ওই ২২ দিনে প্রচুর পরিমাণ মা ইলিশ জেলার মেঘনা-পদ্মা নদীর বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে ডিম ছাড়ে। অক্টোবরের প্রথম দিকে অমাবস্যার সময় মা ইলিশের প্রজনন কিছুটা কম হলেও পূর্ণিমার সময় ঝাঁকে ঝাঁকে মা ইলিশ নিরাপদ প্রজনন সম্পন্ন করে। ডিম ছাড়া মা ইলিশের সংখ্যা এবার গতবারের চেয়ে বেশি।

এনটি