মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ময়মনসিংহে শ্রমিক ও শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও শ্রমিকের পরিবারের সদস্যদেরকে 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে'র 'শ্রমিক কল্যাণ তহবিল' হতে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ৫৬ জন সুবিধাভোগীর কাছে মোট ২৬ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের উপ পরিচালক জনাব মির্জা ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।

জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা, কর্মরত কোন নারী শ্রমিক গর্ভবতী হলে তার আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত শ্রমিকের সন্তান সর্বোচ্চ সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

এসব আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তির জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd হতে বা শ্রম অধিদপ্তর বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের স্থানীয় কার্যালয় হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হয়। দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হতে আর্থিক সহায়তার চেক ইস্যু করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ