মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সাতকানিয়ায় ১০ মাসে ৫৪ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় গত ১০ মাসে ৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৪০ লাখ টাকার মতো। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মালামাল।

এসব দুর্ঘটনায় আহত চারজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান। এছাড়া একই সময়ে ১৪টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন। আর আহত হয়েছেন তিনজন। অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার পাশাপাশি ডুবুরি অভিযান ও পশু উদ্ধারেও দুটি অভিযান চালায় সাতকানিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে এসব তথ্য জানান সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন।

ফায়ার স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়নের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ বেগম, সাতকানিয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জালাল আহমদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে অগ্নিকাণ্ড প্রতিরোধে নানা ধরনের কৌশল শেখায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ