মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

কুমিল্লার ঘটনায় মেয়র সাক্কুর পিএস মহিউদ্দিন আহমেদ বাবু গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামন্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় মন্ডপে ভাঙচুর ও নাশকতা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারীকে (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে বাবুকে খাগড়াছড়ির সাজেক থেকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সাজেকের একটি রিসোর্ট থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

গত ১৩ অক্টোবর পূজামন্ডপে হামলার ঘটনায় বাবুর বিরুদ্ধে ভাঙচুর-নাশকতার অভিযোগে পুলিশ ও পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এরপর বাসায় তালা বন্ধ করে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।

পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মন্ডপে কুরআন রাখায় ইকবাল হোসেন প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেও ওইদিন সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে মেয়র পিএস বাবু অন্যতম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ