মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

মোংলায় গ্যাস কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের মোংলায় একটি এলপিজি গ্যাস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মোংলার শেলা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নূরুল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপালের পেড়িখালীর মো. আরজ আলীর ছেলে ইমরান (২৯) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)।

এর মধ্যে নুর আলম ও হাসান সিকদারকে ঢাকায় নেওয়া হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তারা দুর্ঘটনার খবর শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ