মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিনএজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। সে আশুগঞ্জ বাজারের একটি মাদরাসায় পড়ালেখা করতো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তার এক সহপাঠীর সাথে মোটরসাইকেলে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আলামিন। পথে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আলামিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহম্মেদ বলেন, মাথায় গুরুতর আঘাত নিয়ে সে হাসপাতালের এসেছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।

মাথায় অতিরিক্ত রক্তরক্ষণের আলামিনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ