মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ ৫ জন নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) সকাল নয়টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর করতালীরপাড় এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক আব্দুস ছাত্তার ও সিএনজি যাত্রী কলিমদ্দিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব আলী মিনা (৪৫) ও সালাম নবী (৩৫) মৃত্যু বরণ করেন।

নিহত আব্দুস সাত্তার রামপুর ইউনিয়নের বীররামপুর করতালীরপাড় এলাকার আব্দুল হেকিমের ছেলে, কলিমুদ্দিনের বাড়ি সাখুয়া ইউনিয়নের বাবুপুর, সোহরাব আলীর বাড়ি রামপুর ইউনিয়নের চকরামপুর, মিনার বাড়ি বাঘা দারিয়া গ্রামে ও সালাম নবীর বাড়ি বাগান গ্রামে বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ