মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ঝালকাঠিতে ডিজেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাজের সুকানি মো: কামরুল ইসলাম ও রিপন।

আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে বরিশাল নেয়ার পথে রিপনের মৃত্যু হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিনরুমের পাম্পে কাজ করার সময় বিকট শব্দে আগুন লাগে। আগুন তখন সারা জাহাজে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে একজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ জাহাজ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

শফিকুল বলেন, ‘বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে। ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যেকোনো মুহূর্তে ডুবে যেতে পারে জাহাজটি। জাহাজে সাড়ে ৮ লাখ লিটার ডিজেল ছিল। জাহাজটি ক্রমেই নদীতে ডুবে যাচ্ছে।’

স্টেশন কর্মকর্তা শফিকুল শুক্রবার সকাল ১১টার দিকে জানান, এই ঘটনায় আহত সাতজনকে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়া হচ্ছিল। পথে জাহাজের সুকানি কামরুল ও রিপন নামের দুজন মারা গেছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।</