মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

নতুন বাইকে একসঙ্গে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মকবুল (১৭), রাকিব (১৮) ও আসাদুল ইসলাম (১৭)। তার পরস্পর বন্ধু।

স্থানীয়রা জানিয়েছেন, রাকিব গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কিনে। গতকাল সে বন্ধুদের নিয়ে বাইক চালায়। আজও মকবুল ও আসাদকে নিয়ে ঘুরতে বের হয়।

উপজেলার মাটিকাটা এলাকা থেকে বাইক যোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে রুহুলি এলাকায় একটি দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তাদের বাইকটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ