শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিলেট মহানগরীতে হচ্ছে নতুন আরও ৩ থানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন করে আরও ৩টি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। থানাসমূহ হচ্ছে- গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। বর্তমানে সিলেট মহানগর পুলিশের থানা রয়েছে ৬টি। নতুন থানাগুলো বাস্তবায়িত হলে থানার সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ জানিয়েছেন, মহানগরীতে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধও বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়াই পুলিশের কাজ। এজন্য পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে নতুন ৩টি থানা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আম্বরখানা- শাহী ঈদগাহ এলাকার লোকজনকে এয়ারপোর্ট থানায় যেতে হয়। তেমনি শাহজালাল উপশহরের বাসিন্দাদেরকে যেতে হয় শাহপরান (রহ.) থানায়। একই ভাবে জালালপুর এলাকার লোকজনকেও হয় মোগলাবাজার থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যেতে হচ্ছে। থানার দূরত্ব থাকায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকায় পুলিশ যেতে সঙ্গত কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। থানাগুলো গঠন করা হলে কোনো ঘটনা সংঘটনের পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতে পারবে। জনসাধারণ কম সময়ে আরও কাছে পুলিশের সেবা পাবেন। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণকেও পুলিশ আরও ভালো সেবাও দিতে পারবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা নিয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। এরপর নতুন আরো চারটি থানা গঠন করা হলে থানার সংখ্যা দাঁড়ায় ৬টি। বর্তমানে এসএমপি’র মোট আয়তন ৫১৮ দশমিক ৪৩ বর্গকিলোমিটার।

সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২১৫টি মৌজার সমন্বয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ