মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

৬ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় ছিল ‘খাজা আজমির’ নামের একটি ফিশিংবোট। সেখান থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে বোটটি জেলেদেরসহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা সবাই কুতুবদিয়ার বাসিন্দা।

গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ফিশিংবোটটি মাছ ধরতে সমুদ্রে যায়। পরে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহলে থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেন।

আজ (১২ নভেম্বর) দুপুর ৩টায় উদ্ধার জেলেদেরকে কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ