মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

কারাগারে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজার জেলা কারাগার থেকে কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার বিকেলে কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার এক পরীক্ষার্থী এবং হত্যা মামলার আরেকজন কারাগারে বসেই চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ ব্যাপারে জানতে চাইলে তাদের দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ‘কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী আগামী ১৫ নভেম্বর সোমবার থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেবে।’

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ‘কমলগঞ্জের দুজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়ালেখা করতে পারে সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ