শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পটিয়ায় সড়ক দুর্ঘনায় মাদরাসার শিক্ষকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দূর্ঘনায় পটিয়া খরণা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাহমুদ উল্লাহ (৩৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (১৩নভেম্বর) সকালে পটিয়া কমলমুন্সিহাটস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এই দূর্ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খরণা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা তামিম ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাওলানা মাহমুদ উল্লাহ মাদরাসা থেকে বাহির হয়ে সিএনজি যোগে পটিয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী হাইচের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রান হারান তিনি। তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত মাওলানা আব্দুল মান্নানের ছেলে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তরসম্পাদক ও চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার চেয়ারম্যান মাওলানা সাঈদুল হক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ