মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

‘বরিশালে ইমামের হাত কর্তনকারী সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের বাবু গঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইয়াকুব আলীর হাত কর্তনকারী সন্ত্রাসী বাবলু বাবু মাঝির অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জালালাবাদ ইমাম সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী মুজ্জাম্মিল হোসেন চৌধুরী ও সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে একের পর এক ইমামদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলেছে যা খুবই উদ্বেগজনক।

ইমামগণ হচ্ছেন সম্মান ও শ্রদ্ধার পাত্র সেই ইমামগণই যদি বার বার সন্ত্রাসী হামলার শিকার হন তাহলে দেশের সাধারণ মানুষ কতটুকু নিরাপদে থাকবে। নেতৃবৃন্দ অন্য সন্ত্রাসীদেরও দ্রুত গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ