মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

সেন্টমার্টিনে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনের সমুদ্র এলাকায় সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার ছেড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা হতে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে।

এসময় ইয়াবা পাচারকারীদল চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ