শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

ডিজেলের দাম বৃদ্ধির কারণে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় বিভিন্ন বাসে।

মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও জাগীর এলাকায় চলাচলরত বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্যতালিকা না টাঙানোসহ নানা অনিয়মের দায়ে সেলফি,পদ্মা দ্রুতগতি এক্সপ্রেস ও যোগাযোগ পরিবহণসহ পাঁচটি গণপরিবহণকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রত্যেক বাসকে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সুপারভাইজারকে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানার টাকা পরিশোধ করেন।

ওই অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম সুমন, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামসু নবি তুলিপসহ ব্যাটালিয়ন আনসারের সদস্য।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ