শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

মসজিদ-মাদরাসার উন্নয়নে সাধ্য অনুযায়ী সহায়তার আশ্বাস মসিক মেয়র টিটুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেছেন, মসজিদ মাদরাসার উন্নয়নে সাধ্য অনুযায়ী সবসময় সহায়তা করার চেষ্টা করবো, শহরের বিভিন্ন স্থানে আমরা মসজিদ নির্মাণ করেছি, পার্কে মসজিদ নির্মাণ করেছি, ঈদগাহ মাঠে সারা বছর নামাজ পড়ার ব্যবস্থা করেছি এবং যে কোনো সময় আপনারা আমাদের কে পাশে পাবেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিতরে ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীতে সকলেই যে যার দায়িত্ব পালন করছেন, তাদের সফলতার জন্য মানুষের দোয়া অত্যন্ত জরুরি। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মীয় কাজে মনযোগী থাকে, তাদের দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না। তারা কখনো মাদকাসক্ত হবে না, এখান থেকেই আমরা মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখি।

এসময় মসিক মেয়র টিটু মাদরাসার গোরাবা ফান্ডে নগদ ৫০হাজার টাকা, মাদরাসার পরিচ্ছন্নতার জন্য স্থায়ী ভাবে একজন পরিচ্ছন্ন কর্মী ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত একটি ভ্যান এবং মাদরাসার পিছনে নিজস্ব জায়গায় বিল্ডিং নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. ফজলুল হক, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. আব্দুল মান্নান, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. কামাল খান, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হকসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ