শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র আলিফ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরা-ফরিদপুর সড়কে ওয়াপদা মোড়ে আজ দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আলিফ (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আলিফ মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। সে শ্রীপুরের ওয়াপদা হাফেজিয়া মাদরাসার ছাত্র।

মাগুরা হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহ জালাল জানান, দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কে ওয়াপদা বাজার এলাকার রাস্তা পার হওয়ার সময় মধুখালীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক টিপু সুলতানও আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় নাসিম উদ্দিন জানান, আলিফ ওয়াপদা বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল। সে ওই এলাকায় সাফোলগাছা গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ