শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৮৩৬ যাত্রীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে বিভিন্ন ট্রেনের ৮৩৬ যাত্রীকে জরিমানাসহ এক লাখ ৬৯ হাজার ৪০০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার কার্যলয় সুত্র মত, খুলনা,ঈশ্বরদী,রাজবাড়ি,শান্তাহার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ব্লক চেকিং করে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি, বনলতা এক্সেপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মোঃ নাসির উদ্দিন জানান, ব্লক চেকিংয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ১২ হাজার ৫৬০ টাকা ও ৫৬ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলাম, আব্দুল আলিম মিঠুসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ