শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র হলেন তৌফিক বক্স লিপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন তৌফিক বক্স লিপন। তিনি সিসিকের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়বেন। আগামী ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আরিফের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।

নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়ে থাকেন। কখনো কখনো এর ব্যত্যয়ও ঘটে। প্যানেল মেয়রদের মধ্য থেকে নিজের পছন্দের কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান নির্বাচিত মেয়র।

এদিকে মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহে যাওয়ার আগে নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, যথাযথভাবে ওমরাহ পালন করে যেন নগরবাসীর মাঝে ফিরে আসতে পারি, সেজন্য সবার দোয়া চাইছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ