শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

কারাবন্দী আলেমদের ‍মুক্তি কামনায় মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, কারাবন্দী আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার শহর শাখার  উদ্যোগে জেলা মজলিস মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাদ আছর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শহর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ।

শাখা সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালীর পরিচালনায়  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী, জেলা সহ সভাপতি মাওলানা ইমদাদুর রহমান শায়খে ভাদগাঁও, জেলা সহ সভাপতি মুফতী হাবিবুর রহমান শামীম রাজনগরী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সাধরণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সাংগঠানিক সম্পাদক মাওলানা রহমত আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদর থানা সভাপতি মাওলানা ফয়জুর রহমান, সদর থানা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, শহর শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আল আমীন আহমদ প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ