শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অর্ধশত দোকানপাট ভাংচুর করা হয় এবং আহত হন কমপক্ষে ২০ জন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আজিজুল্লাহ আজুর নির্বাচনী সভার আয়োজন করেন।

সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত মিটিং চলে। মিটিং শেষ করে ফেরার পথে আজিজুল্লাহকে সমর্থন না করায় জাকির ও মামুনের সঙ্গে আজিজুল্লাহর কিছু সমর্থকের সংঘর্ষ বাধে।

এই সময় ইটপাটকেলের আঘাতে অন্তত ২০ জন আহত হয়। বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো গোলাম মস্তোফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু উশৃঙ্খল সমর্থকের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ