শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বাংলাদেশি ২২ জেলেকে ছেড়েছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ।

তিনি বলেন, সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন ৪টি ট্রলারে ২২ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকার করছিল। শনিবার সকালে দ্বীপের পূর্বদিকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যান। পরে শনিবার রাতে তাদেরকে ছেড়ে দেয় মিয়ানমার।

ফিরে আসা মাঝিমাল্লাদের বরাত দিয়ে চেয়ারম্যান নুর আহমেদ বলেন, মাঝিমাল্লাদের ছেড়ে দেয়ার মিয়ানমার নৌবাহিনী তাদের বলেছে, যাতে ভবিষ্যতে সমুদ্রসীমা লঙ্ঘন করে সাগরে মাছ শিকার যাতে না করে। সমুদ্রসীমা লঙ্ঘন করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানায় মিয়ানমার নৌবাহিনী। তবে কাউকেও মারধর করা হয়নি। মাঝিমাল্লারা বঙ্গোপসাগরের বাংলাদেশের অভ্যন্তরে মাছ শিকার করছিল বলেও জানায় চেয়ারম্যান নুর আহমেদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোসহ জেলেরা সেন্টমার্টিনে ফিরেছে সেটি নিশ্চিত হয়েছি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি জানিয়েছে এবং মাঝিমাল্লারা সবাই সুস্থ আছে।

এদিকে কোস্টগার্ড জানিয়েছে, সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া ৪টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ২২ জন জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার। তারা বর্তমানে দ্বীপে স্ব-স্ব পরিবারের সঙ্গে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ