শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভোটে জিতে আত্মশুদ্ধির জন্য তাবলীগে গেলেন ইউপি চেয়ারম্যান-সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের পর নিজেদের আত্মশুদ্ধির জন্য তাবলীগ জামাতে গেলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

শুক্রবার (১৯ নভেম্বর) দেবনগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছলেমান আলীর নেতৃত্বে সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের স্বামীদের নিয়ে ১৩ সদস্যের একটি দল তাবলীগ জামাতে যায়।

জানা গেছে, চেয়ারম্যান ও সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নামাজের জন্য আহ্বান জানাচ্ছেন। দোকানপাট কিংবা বাজারে স্থানীয় শিক্ষার্থী ও যুবকদের আড্ডা দেওয়া থেকে বিরত রাখতে মসজিদে নামাজের জন্য আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি বাড়িতে পড়াশোনার জন্য বলছেন। বিষয়টি স্থানীয়দের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছলেমান আলী দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে। ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

তাবলীগ জামাতের নিয়ম অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট ওই জামাতের আমীর হিসেবে নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান নিজেই। সাত দিনে তারা দুই মসজিদে অবস্থান করবেন।

দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা এলাকার বাসিন্দা শাহিন আলম বলেন, জীবনে অনেক চেয়ারম্যান মেম্বার দেখেছি। কিন্তু এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের মতো দেখিনি। নির্বাচনে জয় লাভের পর তারা আত্মশুদ্ধির জন্য তাবলীগ জামাতে আসছেন আমাদের মসজিদে। নামাজের জন্য ডাকছেন আমাদের। একজন নাগরিক হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ