শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সিলেটে সড়ক দুর্ঘনায় আহত মাদরাসা শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: সিলেটের ওসমানীনগর উপজেলার বড় হাজীপুর মদীনাতুল উলুম মহিলা মাদরাসার সহকারী শিক্ষাসচিব হাফিজ মাওলানা শাহ মাহবুব আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (২১ নভেম্বর) সকাল ১১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

জানা যায়, গত বুধবার (১৭ নভেম্বর) উসমানী নগর উপজেলার খন্দকারবাজার সংলগ্ন সড়কে অটোরিক্সা (সিএনজি) মর্মান্তিক দুর্ঘনায় তিনি মারাত্মকভাবে আহত হোন। এরপর প্রথমে সিলেটের চণ্ডিপুল নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গ্রহণ না করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কোন পরিবর্তন না পেয়ে সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। অতঃপর সেখানেই আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা আজ রোববার বাদ এশা নিজ এলাকায় অবস্থিত গলমুকাপন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ