মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের ৭৮ শতাংশ ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের প্লেট বাউন্ডারি লাইনে একটি মাইক্রোপ্লেটের কাছাকাছি বার্মা ‘সেগিং ফল্টে’ সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে চট্টগ্রামও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৮ মাত্রার।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯.৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে। এতে অন্যান্য বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।

ভোরে বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে নগরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের উঁচু ভবনগুলো দুলে ওঠে। অনেকে বাসাবাড়ি ছেড়ে খোলা স্থানে বের হয়ে আসেন। সনাতন ধর্মাবলম্বী নারীরা শঙ্খ ও উলুধ্বনি দেন।

বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার বাসিন্দা আহসান উল্লাহ খান সাকিব বলেন, ভূমিকম্পে তাদের পাশের একটি ভবন হেলে পড়েছে। আগে সানসেটের থেকে ভবনটির দূরত্ব ছিলো ২ ফুট, এখন তা একদম লেগে গেছে, ভবনের স্যুয়ারেজ পাইপও বেঁকে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ