শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

‘বেগম রোকেয়া পদক ২০২১’ পাচ্ছেন ৫ জন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের জন্য ৫ জন বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এবছর নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা।

নারী অধিকার প্রতিষ্ঠায় মনোনীত হয়েছেন যশোর জেলার অর্চনা বিশ্বাস। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় ২০২১ সালে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ২০২১ সালে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।

তার নিজ জেলা মুন্সিগঞ্জ। পল্লিউন্নয়নে অবদান রাখায় ২০২১ সালে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন কুস্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা।

বেগম রোকেয়া পদক ২০২১ প্রাপ্তরা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নিকট থেকে সম্মাননা পদক গ্রহণ করবেন। তাঁদের প্রত্যেক চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

বেগম রোকেয়া পদক- ২০২১ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনের অনুষ্ঠান সূচি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ ডিসেম্বর সকাল ১০.০০ টায় গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ