শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়ায় হরিয়ানা সরকারের নিন্দা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়ায় হরিয়ানা সরকারের নিন্দা করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি।

গত রোববার মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গুরগাঁওয়ে মুসলমানদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে। এই শিল্প শহরে প্রচুর সংখ্যক মুসলিম কর্মচারী রয়েছে। মুসলমানরা খোলা জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়। অনুমতির অভাবে তারা এখন জুমার নামাজ আদায় করতে পারছে না। তবে এ ধরনের স্থানে নামাজ আদায় করা কঠিন। রোদ-বৃষ্টি সহ্য করতে হয়।

কিন্তু মসজিদ না থাকায় মুসলমানরা এমন জায়গায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। তবে সরকারীভাবে মুসল্লিদের জুমার নামাজ পড়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য কাজ। সরকারের দখলে মুসলিমদের জায়গা, সরকার এসব ফেরত দিচ্ছে না। জমি না থাকাতে মুসলমানরা রাস্তায় জুমার নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। আর এখন হরিয়ানা সরকার মুসলিমদের জুমার নামাজ পড়তে বাধা দিচ্ছেন। এটা খুবই নৃশংস ও অমানবিক। সূত্র: হালাল মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ