শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হিজাব পরায় চাকরি হারালেন মুসলিম শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব পরায় ফাতেমা আনোয়ারী নামে এক মুসলিম নারী শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বিতর্কিত প্রাদেশিক আইনের ওপর ভিত্তি করে ধর্মীয় পোশাক পরায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। খবর ডেইলি সাবাহর।

ফাতেমা আনোয়ারী ছিলেন ফরাসি ভাষাভাষী কানাডার প্রদেশ কুইবেকের চেলসি এলেমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষক। তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি সে পদে যোগ দিয়ে দায়িত্ব পালন শুরুও করেছিলন। যোগ দেওয়ার মাত্র একমাস পর আনোয়ারীকে ওই স্কুলের প্রিন্সিপ্যাল বলেন, হিজাবের কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আনোয়ারী একটি সংবাদমাধ্যমকে বলেন, সত্যি কথা বলতে, ওই মুহূর্তে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। এটি মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল।

কুইবেকে বিল ২১ অনুযায়ী, অধিকাংশ সরকারি কর্মকর্তা, নার্স, শিক্ষক, পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় কোনো ধরনের ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক পরতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে— পাগড়ি, হিজাব, ক্রস ও টুপি।

সমালোচকদের মতে, এ আইন মুসলিম নারীদের চাকরি ও ধর্মীয় বিধান দু’টি থেকে একটিকে বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে ফেলে দেয়।

বিতর্কিত এ আইনের বিরুদ্ধে বেশ কিছু আদালতে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে সমাধান আসতে কয়েক বছর লেগে যেতে পারে।

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর থেকে মুসলিমরা কানাডায় ইসলাম বিরোধী মনোভাবের শিকার হচ্ছেন। এর পর থেকে কানাডায় মুসলিমদের ওপর হামলার ঘটনাও বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ