রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দুবাইফেরত বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেন কাস্টম গোয়েন্দারা। একপর্যায়ে বিমানের সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, জব্দ করা স্বর্ণের বার কাস্টমস কর্মকর্তাদের নিকট রয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ