রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। আইনজীবী ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে মঙ্গলবার তা উপস্থাপন করা হবে।

রিট আবেদনে আইনসচিব, মন্ত্রী পরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।

ফৌজদারী কার্যবিধির ৪০১(১), সংবিধানের ১১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদ ও জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৩, ৫, ১১ ও ১৩(২) অনুচ্ছেদের অধীনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার অনুমতি দিতে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী আদেশে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, মানবিক ও মৌলিক অধিকার প্রশ্নে ‘ডকট্রিন অব নেসিসিটি’ ও জাতিসংঘের ‘হিউম্যান চার্টার্ড’ এর অধীনে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী দণ্ডিত খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে।

একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী গুরুতর অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ নিতে পারে।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে দেড় বছর ধরে কারগারের বাইরে আছেন। শর্তে বলা হয়েছিল, তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

এর মধ্যে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর আবেদন করা হয় খালেদা জিয়ার পরিবার-স্বজনদের পক্ষ থেকে। একই দাবিতে বিভিন্ন কর্মসূচিতে বিএনপি ‘কঠোর আন্দোলনের’ হুমকি দিলেও সরকার তাতে সায় দেয়নি।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দেন বিএনপিপন্থি ১৫ জন আইনজীবী।

এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় চেয়ে আইনমনন্ত্রী তখন জানান, সিদ্ধান্ত ও মতামতের বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। এছাড়া গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতির বিষয়ে আইনি উপায় খোঁজার কথা বলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ