রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

৩ দিনের সফরে ভারত গেলেন বিমানবাহিনীর প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তিন দিনের সরকারি সফরে ভারত গিয়েছেন। গতকাল রোববার সস্ত্রীক ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফরে বিমানবাহিনীর প্রধানের আরও দুজন সফরসঙ্গী রয়েছেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, ভারত সফরের শুরুতে অমর জোয়ান জয়তি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। সফরকালে তিনি ভারতীয় বিমানবাহিনী সদরদফতরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান সফরকালে ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এ এম নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চণ্ডীগড় ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্পকারখানা ও স্থাপনা পরিদর্শন করবেন।

বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ