শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে এখনো ওমিক্রন ছড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে এখনো ওমিক্রন ছড়ায়নি। ওমিক্রণ ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে মালদ্বীপ সফর সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপের আপডেট করা হচ্ছে। কিছু সংশোধন করা হচ্ছে। এখন সীমিত আকারে দেওয়া হচ্ছে ডাক্তার-নার্সসহ ফ্রন্টলাইনারদের। টিকা গ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ ও ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ নিতে পারবেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৫ শতাংশ মানুষকে।

মাস্ক না পরা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পড়েই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পড়ছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হবে। এর ফলে বাংলাদেশ থেকে তারা ডাক্তার ও নার্স নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ