শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রুশ সাবমেরিনের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস নর্থথাম্বারল্যান্ডের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষের বিষয়ে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় রুশ সাবমেরিনটিকে অনুসরণ করছিল নর্থথাম্বারল্যান্ড।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালের শেষের দিকে রাশিয়ান সাবমেরিনকে অনুসরণ করার সময় সংঘর্ষ হয়। রয়্যাল নেভি যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিতভাবে বিদেশী জাহাজ ও সাবমেরিনকে অনুসরণ করে।

যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষের ঘটনাটি ধরা পরে একটি টিভি ক্রুয়ের ক্যামেরায়। তারা সমুদ্রের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ