শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

তথ্যমন্ত্রী বললেন, করোনা বাড়লে দায় বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার জনস্বার্থে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিএনপি না মেনে তাদের কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সরকার। করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছের বিএনপি নেতারা।

সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি আবোলতাবোল বকছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারো সেই পথে হাঁটার চেষ্টা করছে। এ রকম করলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।

এসময় করোনা অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোটগ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিতে পারবেন না, নির্বাচন কমিশনের এ নিয়মটি অগণতান্ত্রিক। এমন আচরণবিধি বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ